২০০৮ অস্ট্রেলিয়ান ওপেনই নোভাক জোকোভিচের প্রথম গ্র্যান্ড স্লাম। সার্বিয়ান টেনিস তারকা ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতলেন ঠিক তিন বছর পর ২০১১ সালে অস্ট্রেলিয়ান ওপেনেই। এবারের ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হয়ে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম পূর্ণ করেছেন জোকোভিচ, ২০১১ থেকে ২০১৬—এই ছয় বছরই তিনি কোনো-না-কোনো গ্র্যান্ড স্লাম জিতেছেন। জোকোভিচের চেয়ে টানা সবচেয়ে বেশি বছর ধরে কমপক্ষে একটি গ্র্যান্ড স্লামজয়ী পুরুষ খেলোয়াড় আছেন মাত্র পাঁচজন—রিচার্ড সিয়ার্স, বিয়ন বোর্গ, পিট সাম্প্রাস, রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। এঁদের মধ্যে টানা ১০ বছর গ্র্যান্ড স্লাম জিতে সবার ওপরে স্পেনের রাফায়েল নাদাল। ক্লে কোর্ট বিশেষজ্ঞ নাদাল ২০০৫ থেকে ২০১৪ পর্যন্ত প্রতিবছরই কমপক্ষে একটি গ্র্যান্ড স্লাম জিতেছেন।
টানা সবচেয়ে বেশি বছরে গ্র্যান্ড স্লাম জয়
১০ রাফায়েল নাদাল ২০০৫-২০১৪
স্পেন
৮ বিয়ন বোর্গ ১৯৭৪-১৯৮১
সুইডেন
৮ পিট সাম্প্রাস ১৯৯৩-২০০০
যুক্তরাষ্ট্র
৮ রজার ফেদেরার ২০০৩-২০১০
সুইজারল্যান্ড
৭ রিচার্ড সিয়ার্স ১৮৮১-১৮৮৭
যুক্তরাষ্ট্র