চারের বাইরে নাদাল-ফেদেরার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোভাক জোকোভিচ, অ্যান্ডি মারে, রজার ফেদেরার ও রাফায়েল নাদাল—পুরুষ টেনিসের ‘বিগ ফোর’। কিন্তু বিশ্ব টেনিসে এই ‘বিগ ফোর’-এর যুগ বুঝি ফুরোল! গত ১৩ বছরের মধ্যে এই প্রথম টেনিস র্যাঙ্কিংয়ের সেরা চারে নেই রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। গতকাল প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে সেরা চারে আছেন জোকোভিচ, মারে, স্তানিসলাস ভাভরিঙ্কা ও কেই নিশিকোরি। এ বছর মাত্র দুটি এটিপি টুর্নামেন্ট জেতা নাদাল চার থেকে নেমে গেছেন পাঁচে। আর চোটের কারণে উইম্বলডনের পর থেকেই কোর্টের বাইরে থাকা ফেদেরারের র্যাঙ্কিং ৭। বিবিসি।