প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনাস উইলিয়ামস ইউএস ওপেনে প্রথম খেলেছেন সেই ১৯৯৭ সালে। এবার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেওয়া মার্কিন তারকা এই নিয়ে ১৭ বার খেললেন ইউএস ওপেনের এককে। চোট ও সৎবোনের মৃত্যুশোক দুবার ভেনাসকে খেলতে দেয়নি ইউএস ওপেনে। নইলে সবচেয়ে বেশিবার ইউএস ওপেন খেলা নারী খেলোয়াড়দের মধ্যে ভেনাস থাকতেন তিনে। ১৯৭৩ থেকে ১৯৯৩ পর্যন্ত টানা ২১ বছর ইউএস ওপেনে খেলা মার্টিনা নাভ্রাতিলোভা সবার ওপরে। পুরুষ বিভাগে সবার ওপরে ভিক সিক্সাস জুনিয়র। আমেরিকান ভদ্রলোক ১৯৪০ থেকে ১৯৬৯ সালের মধ্যে ২৮ বার অংশ নিয়েছেন ইউএস ওপেনে। ৪৭ বছর বয়সে সর্বশেষ অংশ নেওয়া সিক্সাস ১৯৫৪ সালে জিতেছেন ক্যারিয়ারের একমাত্র ইউএস ওপেন।