চড়া দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা দিয়েছিলেন মধ্যপ্রদেশ সরকারের বার্ষিক ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। কিন্তু এ জন্য সানিয়া মির্জা যা দাবি করেছিলেন, সেটা বড্ড ‘চড়া মূল্যের’ মনে হয়েছে রাজ্য সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে। কী এমন দাবি করেছিলেন সানিয়া? রাজ্যের ক্রীড়ামন্ত্রী যশোধরা রাজে সিদ্ধিয়া বলেছেন, সানিয়ার দাবি ছিল ৭৫ হাজার রুপি মূল্যের একটি মেকআপ কিট, পাঁচটি প্রথম শ্রেণির টিকিটসহ চার্টার্ড বিমানের ব্যবস্থা করা। এই সুবিধা দিতে অপারগ মধ্যপ্রদেশ সরকার ‘না’ করে দিয়েছে সানিয়াকে। ভারতীয় টেনিসের মহাতারকা শেষ পর্যন্ত ইন্টারন্যাশনাল প্রিমিয়ার লিগ টেনিস খেলতে পাড়ি জমিয়েছেন জাপানে। অথচ সানিয়া থাকবেন বলে তাঁর পরামর্শেই অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়েছিল। শেষ মুহূর্তে সানিয়ার দাবিদাওয়া দেখে রীতিমতো বিস্মিত যশোধরা রাজে সিন্ধিয়া, ‘তাঁর চাহিদা দেখে বিস্মিত হয়েছি। জনগণের টাকার হিসাব দেওয়া লাগে আমাদের। কারও ব্যক্তিগত মেকআপ বক্সের জন্য আমরা অর্থ ব্যয় করতে পারি না!’ টাইমস অব ইন্ডিয়া।