জেতার জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে আজ অ্যান্ডি মারের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ারই স্যাম গ্রথ। র্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা মারের বিপক্ষে ৬০ নম্বরে থাকা গ্রথের জেতার সম্ভাবনা যে বেশ কম সেটা অস্ট্রেলিয়ান খেলোয়াড় নিজেও জানেন। তাহলে উপায়? এদিকে মারের স্ত্রী কিম সিয়ার্স সন্তানসম্ভবা। টুর্নামেন্ট শুরুর আগেই মারে ঘোষণা দিয়ে রেখেছেন, সন্তানের জন্মের সময় হলেই তিনি খেলা ফেলে লন্ডন ফিরে যাবেন। নিজের জয়ের সম্ভাবনার সঙ্গে এই ঘোষণাকে মিলিয়েই কাল রসিকতা করলেন স্যাম গ্রথ। মজা করে বললেন, ‘আশা করছি, আমার বিপক্ষে মাঠে নামার আগেই ওর স্ত্রীর গর্ভযন্ত্রণা শুরু হয়ে যাবে আর সে চলে যাবে স্ত্রীর পাশে থাকতে।’ তাহলেই তো মারের বিপক্ষে ম্যাচটিতে ওয়াকওভার পেয়ে যাবেন গ্রথ। পরিকল্পনা কিন্তু একেবারে মন্দ নয়! ডেইলি মেইল।