জোকো বনাম গুগা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেন জিতেই কোর্টে হৃদয় এঁকে সেটির মাঝে শুয়ে পড়লেন নোভাক জোকোভিচ। টিভি ক্যামেরা তখন খুঁজে নিল গ্যালারিতে দাঁড়িয়ে থাকা গুস্তাভো কুয়ের্তেনকে। কারণ, কোর্টে বিশেষ করে রোলাঁ গারোতে হৃদয় আঁকাআঁকি তো ‘গুগা’রই ছিল একক সম্পত্তি! ১৯৯৭ সালে ফ্রেঞ্চ ওপেন জয়ের পর সাবেক ব্রাজিলিয়ান তারকাই প্রথম কোর্টে হৃদয় এঁকেছিলেন। জোকোভিচ এবার ফ্রেঞ্চ ওপেনের আগেই কুয়ের্তেনের অনুমতি নিয়ে রেখেছিলেন, প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেন জিতলে গুগার মতো হৃদয় আঁকবেন। তো পরশু সেটি কেমন আঁকলেন জোকোভিচ? সার্বিয়ানের খেলায় মুগ্ধ হলেও অঙ্কনপ্রতিভায় খুশি হতে পারেননি গুগা, ‘আমারটাই ভালো ছিল। ওকে আরও ভালো করতে হবে।’ বিবিসি।