জোকোভিচ বনাম মারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কে কোথায়
জোকোভিচ মারে
২২ মে,, ১৯৮৭ জন্ম ১৫ মে,, ১৯৮৭
বেলগ্রেড, সার্বিয়া
জন্মস্থান গ্লাসগো, স্কটল্যান্ড
৬ ফুট ২ ইঞ্চি উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি
৭৮ কেজি ওজন ৮৪ কেজি
ডানহাতি খেলার ধরন ডানহাতি
২০০৩ টেনিসে শুরু ২০০৫
১ র্যাঙ্কিং ২

৬০ শিরোপা ৩৫
১০ গ্র্যান্ড স্লাম ২
৫ অস্ট্রেলিয়ান ওপেন ০
৯,৪২,৫১,২১৮ প্রাইজমানি ($) ৪,২৪,৩৫,৩১৬
ফাইনালের আগে
জোকোভিচ
গ্র্যান্ড স্লাম ট্রফির জন্য লড়াইটাই এই খেলাটার শীর্ষবিন্দু। জিতলে আমি ইতিহাস গড়ব, এটা নিশ্চিতভাবেই বাড়তি অনুপ্রেরণা।
মারে
খুব বেশি মানুষ মনে হয় না আশা করছেন যে, রোববার (আজ) আমি জিতব। অতীতে কী হয়েছে তা ব্যাপার নয়, রোববার কী হবে সেটাই আসল।
হাতছানি
৬
জোকোভিচ জিতলে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা সংখ্যায় ছুঁয়ে ফেলবেন রয় এমারসনকে। টেনিসে উন্মুক্ত যুগ শুরুর আগে ১৯৬১, ১৯৬৩, ১৯৬৪, ১৯৬৫, ১৯৬৬ ও ১৯৬৭ সালে অস্ট্রেলিয়ান জিতেছিলেন এমারসন। আর মেলবোর্ন পার্কে জোকোভিচ তাঁর ৫টি শিরোপা জিতেছেন ২০০৮, ২০১১, ২০১২, ২০১৩ ও ২০১৫ সালে।
১১
১১টি গ্র্যান্ড স্লাম শিরোপা নিয়ে সার্বিয়ান তারকা ছুঁয়ে ফেলবেন দুই গ্রেট অস্ট্রেলিয়ার রড লেভার ও সুইডেনের বিয়ন বোর্গকে।
হাতছানি
১
অস্ট্রেলিয়ান ওপেনে এটি মারের পঞ্চম ফাইনাল। আজ জিতলে ২০১০, ২০১১, ২০১৩ ও ২০১৫ সালে ফাইনাল খেলা ব্রিটিশ প্রতিযোগী একটা রেকর্ডই গড়ে ফেলবেন। উন্মুক্ত যুগে কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে চারবার রানারআপ হওয়ার পর পঞ্চমবার সেটিতেই চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড।
৮২
আট দশকেরও পর প্রথম ব্রিটিশ প্রতিযোগী হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জেতার সুযোগ মারের সামনে। সর্বশেষ জিতেছিলেন ফ্রেড পেরি, ১৯৩৪ সালে।