জোকোভিচকে নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনার চামচ মুখে নিয়ে জন্মাননি। পৃথিবীর নির্মম রূপটা দেখেছেন ছেলেবেলাতেই। জন্ম যুদ্ধবিধ্বস্ত সার্বিয়ায়, বেঁচে থাকাটাই সেখানে ছিল আশীর্বাদ। নোভাক জোকোভিচ শৈশবের সেই কঠিন সময়ের কথা অনেকবারই অনেক জায়গায় বলেছেন। তবে এবার সেই অভিজ্ঞতার কথা সবিস্তারে বলছেন একটা তথ্যচিত্রে। নেভার বিফোর টোল্ড—নামটাই বলে দিচ্ছে জোকোভিচের অনেক অজানা গল্প জানা যাবে এই তথ্যচিত্রে। এই তথ্যচিত্রের ট্রেলার বের হয়েছে গত সোমবার। জোকোভিচ নিজেই সেখানে বলেছেন, ‘এই প্রথমবার আমি নিজের জীবনের কাহিনি পুরো বিশ্বকে বলার সুযোগ পাচ্ছি। আমি কীভাবে এত দূর এলাম, অনুপ্রেরণা কী ছিল—সেসব বলারও।’ সামনের জানুয়ারিতেই মুক্তি পাচ্ছে তথ্যচিত্রটি, অস্ট্রেলিয়ান ওপেন শুরু হওয়ার কয়েক দিন আগে। জোকোভিচ-ভক্তরা এখন দিন গোনা শুরু করতে পারেন। এএফপি।