জোকোভিচকে রেকর্ডের হাতছানি
আজ জিতলেই ইতিহাসে নাম লেখাবেন নোভাক জোকোভিচ। অ্যান্ডি মারেকে আরেকবার ফাইনালে হারাতে পারলেই পঞ্চম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা। রজার ফেদেরার ও আন্দ্রে আগাসিকে ছাড়িয়ে উন্মুক্ত যুগে সবচেয়ে বেশিবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের রেকর্ড গড়বেন সার্ব তারকা। তিনবার বছরের প্রথম গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে তিনবারই পরাজিত মারে কি সেটি হতে দেবেন?

নোভাক জোকোভিচ অ্যান্ডি মারে
১ র্যাঙ্কিং ৬
২২ মে ১৯৮৭ জন্ম ১৫ মে ১৯৮৭
বেলগ্রেড, সার্বিয়া জন্মস্থান ডানব্লেন, স্কটল্যান্ড
৬ ফুট ২ ইঞ্চি উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি
৮০ কেজি ওজন ৮৪ কেজি
ডানহাতি খেলার ধরন ডানহাতি
২০০৩ পেশাদার ২০০৫
৪৮ শিরোপা ৩১
৭ গ্র্যান্ড স্লাম শিরোপা ২
৭,২৪,৪৪,৪৯৩ ডলার ক্যারিয়ার প্রাইজমানি ($) ৩,৪১,৯০,০৮৫ ডলার
চ্যাম্পিয়ন ৪ (২০০৮, ’১১, ’১২ ও ’১৩) অস্ট্রেলিয়ান ওপেনে সেরা সাফল্য রানারআপ ৩ (২০১০, ’১১ ও ’১৩)
১৫–৮
১৫ জয়ের বিপরীতে ৮ হার। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে জোকোভিচ।
২
মারে ক্যারিয়ারের দুটি গ্র্যান্ড স্লামই জিতেছেন জোকোভিচকে ফাইনালে হারিয়ে। তবে অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের বিপক্ষে দুটি ফাইনালেই হেরেছেন মারে।
৪
অস্ট্রেলিয়ান ওপেনে চারবার ফাইনালে উঠে চারবারই চ্যাম্পিয়ন হয়েছেন জোকোভিচ।