জোকোভিচের হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুবাই ওপেনের দ্বিতীয় রাউন্ডেই হেরেছেন রজার ফেদেরার। বুধবার এমন একজনের কাছে হেরেছেন যে টেনিসডটকমও নামটা লিখতে ভুল করেছে। রাশিয়ান ডনস্কির (ইয়েভগিনি) নাম লিখতে গিয়ে ডানকি (গাধা!) লিখে ক্ষমাও চেয়েছে ওয়েবসাইটটি। সে তুলনায় নোভাক জোকোভিচের হারটা পরিচিত একজনের কাছে। মেক্সিকো ওপেনের কোয়ার্টার ফাইনালে ৭-৬ (১১ /৯), ৭-৫ গেমে জোকোভিচ হেরেছেন টেনিসের ‘ব্যাড বয়’ অস্ট্রেলিয়ান নিক কিরিওসের কাছে। এই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হয়েছিলেন এ দুজন। বিবিসি।