জোকোভিচ-মারে ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইনালে পা রাখলেন জোকোভিচ। ছবি: রয়টার্স
ফাইনালে পা রাখলেন জোকোভিচ। ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় সেমিফাইনালের লড়াইটা হলো সাড়ে তিন ঘণ্টার। লড়াইয়ে শেষমেশ নোভাক জোকোভিচের বিপক্ষে হারই মানতে হলো ছেলেদের এককে বর্তমান চ্যাম্পিয়ন স্তানিসলাস ভাভরিঙ্কা। একই সঙ্গে গত বছর কোয়ার্টার ফাইনালে ভাভরিঙ্কার কাছে হারের প্রতিশোধ তুললেন ‘দ্য জোকার’। রোববার ফাইনালে জোকোভিচের জন্য অপেক্ষা করছেন অ্যান্ডি মারে।
মেলবোর্ন পার্কে বছরের প্রথম গ্র্যান্ড স্লামে ছেলেদের দ্বিতীয় সেমিফাইনালে জোকোভিচ ৭-৬ (৭/১), ৩-৬, ৬-৪, ৪-৬, ৬-০ গেমে হারিয়েছেন ভাভিরঙ্কাকে। জয়ের পর জোকোভিচ বললেন, ‘আমার খেলা নির্ভর করে, কোর্টে আমি কতটা সাবলীলভাবে খেলতে পারি। আজ যথেষ্ট রক্ষণাত্মক ছিলাম, বিশেষ করে দ্বিতীয় ও চতুর্থ গেমে। ম্যাচ পঞ্চম গেমে যাওয়ায় স্তানকে প্রশংসা করতেই হবে।’
২০১১ ও ২০১৩ অস্ট্রেলিয়ান ফাইনালে মারেকে হারিয়েছিলেন জোকোভিচ। এবারও তার পুনরাবৃত্তি হয় কি না, সেটিই দেখার। তথ্যসূত্র: এএফপি, রয়টার্স।