জোর করে 'অবসর'!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচ শেষ হয়েছে একটু আগে। বিজয়ীকে ফেলে সবাই মেতে উঠল পরাজিত খেলোয়াড়কে নিয়ে। গ্যালারির সবাই উঠে দাঁড়িয়ে সম্মান জানালেন তাঁকে। এমন বিদায়ী সংবর্ধনায় কোথায় উচ্ছ্বসিত হবেন, চোখের কোণে চিকচিক করে উঠবে অশ্রু; তা না, উল্টো খেপেই গেলেন ফ্রানসেস্কা স্কিয়াভোনে। কাল রোঁলা গারোয় ক্রিস্টিনা লাদেনোভিচের কাছে ৬-২, ৬-৪ গেমে হেরে গেছেন ইতালিয়ান এই টেনিস তারকা। এরপরই মজার ওই ঘটনা ঘটল, কর্তৃপক্ষ ঘোষণা দিয়ে দিল ২০১০ সালের ফ্রেঞ্চ ওপেন বিজয়ী স্কিয়াভোনে অবসর নিচ্ছেন। ঘোর কাটতেই স্কিয়াভোনের বিস্মিত প্রতিক্রিয়া, ‘রোঁলা গারো আমার অবসরের ঘোষণা দিয়ে দিয়েছে, আমি কিন্তু এখনো অবসর নিচ্ছি না। থামার ইচ্ছে হলে আমিই জানাব!’ এএফপি।