প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের দিনই জ্বর নিয়ে খেলে আক্তার হোসেন বালক দ্বৈতের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন কাউসার আলীকে সঙ্গী করে। কিন্তু কাল আক্তার জ্বরের কাছে আত্মসমর্পণ করলেন, কোর্টেই নামতে পারলেন না। ভারতের সানিল ও দাহিয়া তাই ওয়াকওভার পেয়ে উঠে গেছেন সেমিফাইনালে। রমনা টেনিস কমপ্লেক্সে সানিল-দাহিয়া জুটি ছাড়াও সেমিফাইনালে উঠেছে ভারতের সোমানি-সুনিশ জুটি, অমিত-পাতিল জুটি, হংকংয়ের হো ও চীনা তাইপের সু জুটি।
বালিকা এককের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার লিসা মাইস হেরে গেছেন হল্যান্ডের ট্রাং লিনের কাছে। বালিকা দ্বৈতের ফাইনালে উঠেছেন শ্রীলঙ্কার করুনারত্নে ও ভারতের রাসমিকা রাজন জুটি এবং হল্যান্ডের ট্রাং দেমি ও ট্রাং লিয়ান জুটি।