টমিকের পাল্টা
এমনিতেই বেফাঁস কথা বলার জন্য ‘সুখ্যাতি’ আছে বার্নার্ড টমিকের। তাই বলে রজার ফেদেরারের মতো খেলোয়াড়কে খোঁচা দেবেন! অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড় শ্লেষভরে বলেছেন, ফেদেরার এ মুহূর্তে নোভাক জোকোভিচের চেয়ে অনেক পিছিয়ে। ফেদেরার নিজেও এটা জানেন। কিন্তু হঠাৎ এই ‘ব্যাড বয়’ ফেদেরারের পেছনে লাগতে গেলেন কেন? ‘ফেডেক্সে’র একটা কথার জন্যই এতটাই খেপেছেন অস্ট্রেলিয়ার এই ২৩ বছর বয়সী খেলোয়াড়। ফেদেরার তাঁর সম্পর্কে বলেছেন, অনেক প্রতিশ্রুতি নিয়ে এলেও এখন পর্যন্ত টমিক কোর্টে সেটির প্রতিফলন ঘটাতে পারেননি। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে তা-ও একটু ভালো খেলেন, এর পর আর পাত্তাই থাকে না। ফেদেরার টমিককে মনে করিয়ে দিয়েছেন, বছরটা ৫২ সপ্তাহের, এক সপ্তাহের নয়। টমিকের আঁতে ঘা লেগেছে এতেই। রয়টার্স।
টমিকেরপাল্টা
এমনিতেই বেফাঁস কথা বলার জন্য ‘সুখ্যাতি’ আছে বার্নার্ড টমিকের।তাই বলে রজার ফেদেরারের মতো খেলোয়াড়কে খোঁচা দেবেন! অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড় শ্লেষভরে বলেছেন, ফেদেরার এ মুহূর্তে নোভাক জোকোভিচের চেয়ে অনেক পিছিয়ে।ফেদেরার নিজেও এটা জানেন।কিন্তু হঠাৎ এই ‘ব্যাড বয়’ ফেদেরারের পেছনে লাগতে গেলেন কেন? ‘ফেডেক্সে’র একটা কথার জন্যই এতটাই খেপেছেন অস্ট্রেলিয়ার এই ২৩ বছর বয়সী খেলোয়াড়।ফেদেরার তাঁর সম্পর্কে বলেছেন, অনেক প্রতিশ্রুতি নিয়ে এলেও এখন পর্যন্ত টমিক কোর্টে সেটির প্রতিফলন ঘটাতে পারেননি।বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে তা-ও একটু ভালো খেলেন, এর পর আর পাত্তাই থাকে না।ফেদেরার টমিককে মনে করিয়ে দিয়েছেন, বছরটা ৫২ সপ্তাহের, এক সপ্তাহের নয়।টমিকের আঁতে ঘা লেগেছে এতেই।রয়টার্স।