টানা ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ থেকে ২০১৩ প্রতিবারই ইউএস ওপেনের ফাইনাল খেলেছেন নোভাক জোকোভিচ। বছরের শেষ গ্র্যান্ড স্লামে টানা ফাইনাল খেলার রেকর্ড ছুঁতে অবশ্য এখনো অনেক দূর যেতে হবে সার্বিয়ান তারকাকে। টানা ফাইনাল খেলায় পুরুষ এককে জোকোভিচের ওপরে আছেন সাতজন, এঁদের তিনজনের কীর্তি আবার উন্মুক্ত যুগে। টানা পাঁচবার ফাইনালে উঠেছেন জিমি কনর্স (১৯৭৪-৭৮), মরিস ম্যাকলোফলিন (১৯১১-১৫) ও রবার্ট রেন (১৮৯৩-৯৭)। ১৮৮১ থেকে ১৮৮৭ পর্যন্ত ইউএস ওপেনের প্রথম সাতটি আসরের প্রতিটি আসরে শুধু ফাইনালেই ওঠেননি রিচার্ড সিয়ার্স, হয়েছিলেন চ্যাম্পিয়নও। সর্বোচ্চ টানা আটবার ফাইনাল খেলেছেন ইভান লেন্ডল (১৯৮২-৮৯) ও বিল টিলডেন (১৯১৮-২৫)। মেয়েদের রেকর্ডটা ক্রিস এভার্ট (১৯৭৫-৮০) ও পলিন বেটজের (১৯৪১-৪৬)।