টিটির ব্যস্ত সূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী কয়েক মাস বেশ ব্যস্ত সময় কাটাবে টেবিল টেনিস ফেডারেশন। ১৮-২০ ফেব্রুয়ারি চলবে পুরুষ ও মহিলা একক টুর্নামেন্ট। মূলত খেলোয়াড়দের র্যাঙ্কিং বাড়িয়ে নেওয়ার জন্যই হবে এই প্রতিযোগিতা। এরপর ২৫-২৮ ফেব্রুয়ারি হবে ঢাকা মহানগর স্কুল টেবিল টেনিস টুর্নামেন্ট। ৪ এপ্রিল শুরু হবে ৩৫তম জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা।