টেনিস জুয়াড়ি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক দিন থেকেই সন্দেহ, টেনিসে পাতানো খেলা হয় স্পেনে। সন্দেহ থেকেই তদন্ত শুরু। ২০১৩ সালে শুরু সেই তদন্তের সূত্র ধরেই স্পেনের পুলিশ আটক করেছে জুয়াড়ি চক্রের ৩৪ জনকে। যাঁদের মধ্যে আছেন ছয় টেনিস খেলোয়াড়ও। র্যাঙ্কিংয়ের ৮০০ থেকে ১৪০০-এর মধ্যে থাকা এই ছয় টেনিস খেলোয়াড়ের নাম-পরিচয় অবশ্য প্রকাশ করা হয়নি। গত বৃহস্পতিবার স্পেনের পুলিশ জানিয়েছে, এই খেলোয়াড়দের ম্যাচ শেষে ৫০০ থেকে ১০০০ ইউরোর লোভ দেখিয়ে পাতানো ম্যাচ খেলতে প্ররোচিত করা হয়। কিন্তু ম্যাচ শেষে তাঁদের দেওয়া হয় মাত্র ৫০ ইউরো!