টেনিসে অ্যাডহক কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই ২০০৯ সালে সর্বশেষ নির্বাচিত কমিটি পেয়েছিল টেনিস ফেডারেশন। এরপর থেকে টেনিস চলছে অ্যাডহক কমিটি দিয়ে। আগের কমিটি ভেঙে দিয়ে কাল আবারও নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে সরকার। নতুন কমিটির সভাপতি পদে রয়েছেন গত কমিটির সভাপতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তবে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে গোলাম মোর্শেদকে। যিনি আগের কমিটিতেই ছিলেন উপদেষ্টা হিসেবে। ২৮ সদস্যের এই নতুন কমিটিকে দ্রুত নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের প্রজ্ঞাপনে।