টেনিসে লম্বা টাইব্রেকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫-২৩ গেমের টাইব্রেকার। জিতে অবশ্যই খুশি হয়েছেন কলম্বিয়ার সেবাস্তিয়ান কাবাল ও রবার্ত ফারাহ জুটি। তবে হেরেও খুশি হতে পারেন আমেরিকার অস্টিন ক্রাইচেক ও নিকোলাস মানরো! ওয়াশিংটন ওপেনের প্রথম রাউন্ডে হেরেও যে ইতিহাসের অংশ হয়ে গেছেন তাঁরা। প্রথম সেটের নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে, স্কোর ৭-৬ (২৫/২৩)। গ্র্যান্ড স্লামের বাইরে এটিকেই এটিপি ট্যুরের লম্বা টাইব্রেকার ধরা হচ্ছে। বিজয়ী জুটি পরের সেটটি জেতেন ৬-৩ গেমে। গ্র্যান্ড স্লামে সবচেয়ে লম্বা টাইব্রেকারের রেকর্ডটি ডেনমার্কের মাইকেল মর্টেনসেন ও সুইডেনের ইয়ান গানারসন জুটির। ১৯৮৫ উইম্বলডনে তাঁরা অস্ট্রেলিয়ার জন ফ্রলি এবং প্যারাগুয়ের ভিক্টো পেচ্চির বিপক্ষে চতুর্থ সেটের টাইব্রেকারটি টেনে নিয়ে গিয়েছিলেন ২৬-২৪ গেমে! এএফপি।