টেনিসের নতুন রানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউএস ওপেনের শেষ আটে ক্যারোলিনা প্লিসকোভার হারেই নিশ্চিত হয়ে গিয়েছিল গারবিনিয়ে মুগুরুজার র্যাঙ্কিং-শীর্ষে ওঠা। পরশু প্রকাশিত র্যাঙ্কিংয়ে টেনিসের নতুন রানি হয়ে গেছেন ২৩ বছর বয়সী এই স্প্যানিশ খেলোয়াড়। টেনিস ইতিহাসের ২৪তম নারী খেলোয়াড় হিসেবে শীর্ষে উঠলেন মুগুরুজা। ফ্ল্যাশিংমিডোয় শিরোপাজয়ী স্লোন স্টিভেনস ৬৬ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ১৭তম অবস্থানে। পুরুষ র্যাঙ্কিংয়ের শীর্ষে রাফায়েল নাদালই। এক ধাপ এগিয়ে দুইয়ে ফেদেরার। ২০১১ সালের পর এই প্রথম র্যাঙ্কিংয়ের শীর্ষ দুইয়ে নাদাল-ফেদেরার। এএফপি।