রজার ফেদেরারের ওপর একটু রাগ হতেই পারে পিট সাম্প্রাসের। ১৪টি গ্র্যান্ড স্লাম জেতার পর হয়তো ভেবেছিলেন পুরুষ এককে সর্বকালের সেরা খেলোয়াড় হয়েই গেছেন! সে রেকর্ডটা ফেদেরার দখলে নিয়েছেন বহুদিন হলো। রাফায়েল নাদালও আজকের ফাইনালের আগেই জিতেছেন ১৪টি গ্র্যান্ড স্লাম। আজও টেনিসের আরেকটি ইতিহাস থেকে সাম্প্রাসের নামটা সরে গেল। সেটাতেও সমান অবদান ফেদেরার-নাদালের। আজ প্রায় সাড়ে ৩৫ বছর ছুঁই-ছুঁই ফেদেরার খেলতে নামবেন ৩০ বছর ৭ মাস বয়সী নাদালের বিপক্ষে। সবচেয়ে বেশি বয়সীদের গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলার রেকর্ডে দ্বিতীয় স্থানে চলে এসেছেন দুজন। আর এতেই পিট সাম্প্রাস-আন্দ্রে আগাসির ২০০২ ইউএস ওপেনের ফাইনালের রেকর্ডটা চলে গেল ছয়ে (গড় বয়স ৩১ বছর ৮ মাস ১৯ দিন)।
বেশি বয়সী গ্র্যান্ড স্লাম ফাইনালিস্টরা
গড় বয়স: ৩৭ বছর ২ দিন
রোজওয়াল-অ্যান্ডারসন
অস্ট্রেলিয়ান ওপেন, ১৯৭২
গড় বয়স: ৩৩ বছর ২৪ দিন
ফেদেরার-নাদাল
অস্ট্রেলিয়ান ওপেন, ২০১৭
গড় বয়স: ৩২ বছর ৮ মাস ১৯ দিন
লেভার-রোজওয়াল
ফ্রেঞ্চ ওপেন, ১৯৬৯
গড় বয়স: ৩১ বছর ১০ মাস ৭ দিন
রোজওয়াল-অ্যাশ
অস্ট্রেলিয়ান ওপেন, ১৯৭১
গড় বয়স: ৩১ বছর ৮ মাস ২০ দিন
রোজওয়াল-লেভার
ফ্রেঞ্চ ওপেন, ১৯৬৮