ডক্টর নাদাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লে কোর্টের রাজা, টেনিসের সাবেক নাম্বার ওয়ান। রাফায়েল নাদালের নামের আগে চাইলে আজ থেকে আরও একটা বিশেষণ জুড়ে দিতে পারেন—ডক্টর। ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব মাদ্রিদ পরশু সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করেছে স্প্যানিশ তারকাকে। মাদ্রিদ মাস্টার্সে খেলতে এই ২৮ বছর বয়সী নাদাল এখন মাদ্রিদেই। ওখানেই এক অনুষ্ঠানে সম্মানসূচক ডিগ্রি দেওয়া হলো তাঁকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে মানুষের জীবনে পরিবার এবং মূল্যবোধের গুরুত্বই বেশি করে তুলে ধরলেন নাদাল। পেশাদার অ্যাথলেট হিসেবে চূড়ায় ওঠার পেছনে পারিবারিক আবহ এবং মূলবোধের বড় অবদান দেখছেন ১৪টি গ্র্যান্ড স্লামের মালিক। মেলঅনলাইন।