ডিজাইনার ভেনাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেনিস তারকা। এর বাইরেও একটা পরিচয় আছে ভেনাস উইলিয়ামসের—ফ্যাশন ডিজাইনার। ২০০৭ সালে ফ্যাশন ডিজাইনে স্নাতক ডিগ্রি নেওয়া ভেনাস ইলেভেন নামে ফ্যাশন হাউসও খুলেছেন। চাইলে তাঁকে এখন ইন্টেরিয়র ডিজাইনারও বলতে পারেন। বছর দুয়েক পড়াশোনা করছেন ইন্টেরিয়র ডিজাইনের ওপর। প্রাতিষ্ঠানিক ডিগ্রি নিতে পড়াশোনা করতে হবে আরও প্রায় দুই বছর। তবে এরই মধ্যে ভি স্টার ইন্টেরিয়র্স নামে প্রতিষ্ঠান খুলেছেন। সম্প্রতি দুই বাস্কেটবল খেলোয়াড়ের বাড়ির ডিজাইন করে আলোচনায় এসেছে ভি স্টার। নিজের ডিগ্রি না থাকলেও চারজন মহিলা ইন্টেরিয়র ডিজাইনার কাজ করেন ভি স্টারসে। প্রাতিষ্ঠানিক ডিগ্রিটা পেয়ে গেলে ইন্টেরিয়র ডিজাইনের ওপর আরও বেশি করে কাজ করার ইচ্ছা ভেনাসের। টেনিসডটকম।