ডেভিডেঙ্কোর অবসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাদাল-ঘাতক হিসেবে পরিচিতি পেয়ে গিয়েছিলেন। দুজনের ১১ বারের সাক্ষাতে ছয়বারই জিতেছেন নিকোলাই ডেভিডেঙ্কো। কমপক্ষে ১০ বার মুখোমুখি হওয়া খেলোয়াড়দের মধ্যে ডেভিডেঙ্কোই একমাত্র খেলোয়াড় নাদালের বিপক্ষে যাঁর জয়ের পাল্লা ভারী। ২০০৭ সালে তাঁর বিরুদ্ধে উঠেছিল ম্যাচ পাতানোর অভিযোগ, যদিও পরের বছরই মুক্তি পান অভিযোগ থেকে। ডেভিডেঙ্কো সম্পর্কে নতুন করে এই তথ্য দেওয়ার কারণ, ৩৩ বছর বয়সী এই রুশ টেনিস খেলোয়াড় গত বৃহস্পতিবার টেনিস ছাড়ার ঘোষণা দিয়েছেন। ২১টি এটিপি শিরোপাজয়ী ডেভিডেঙ্কো ২০০৬ সালে টেনিস র্যাঙ্কিংয়ের তিনে উঠেছিলেন। টেনিসডটকম।