ডেভিস কাপ টেনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরাবরের মতো ডেভিস কাপ থেকে এবারও হতাশা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। গত ৩-৭ এপ্রিল বাহরাইনে অনুষ্ঠিত হয়েছে ডেভিস কাপের এশিয়া-ওশেনিয়া অঞ্চলের গ্রুপ-৪-এর খেলা। বাংলাদেশ খেলেছে গ্রুপ ‘বি’তে। পাঁচটি দেশের বিপক্ষে খেলে বাংলাদেশ জিতেছে শুধু ইরাকের বিপক্ষে। এককে জেতার পর দ্বৈতে মামুন ব্যাপারীকে সঙ্গী করে জিতেছেন অমল রায়। এরপর বাংলাদেশ টানা হেরেছে ওমান, মঙ্গোলিয়া, সিঙ্গাপুর ও তাজিকিস্তানের বিপক্ষে।