ডেভিস কাপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকর্ড কর্নার
রেকর্ড কর্নার

ডেভিস কাপের ইতিহাসে তৃতীয় সফল দল গ্রেট ব্রিটেন। কিন্তু নয়বারের চ্যাম্পিয়নরা সর্বশেষ কবে পুরুষ টেনিসের দলগত এই সর্বোচ্চ প্রতিযোগিতার ফাইনাল খেলেছে সেটা গবেষণারই বিষয় ছিল। ১৯৭৮ সালে সর্বশেষ ফাইনালে খেলা ব্রিটিশরা আবার ফাইনালে উঠল এবার। ব্রিটেন সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছে সেই ১৯৩৬ সালে ফ্রেড পেরির আমলে। ব্রিটেনের সমান নয়বার ডেভিস কাপ জিতেছে ফ্রান্সও। এই দুই দল রানার্সআপও হয়েছে ঠিক আটবার করে। ১৯০০ সালে শুরু হওয়া টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল অস্ট্রেলিয়া। সর্বশেষ ২০০৩ সালে চ্যাম্পিয়ন হওয়া দলটি ২৮ বার জিতেছে শিরোপা। সবচেয়ে সফল দল যুক্তরাষ্ট্র। ৩২ বার ডেভিস কাপ জিতেছে দলটি।