ডেভিস কাপে নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরটা মোটেই ভালো যায়নি রাফায়েল নাদালের। সর্বশেষ ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডেও ২৮ নম্বর র্যাঙ্কিংয়ে থাকা ফাবিও ফনিনির কাছে হেরে বিদায় নিতে হয়েছিল। সেখান থেকেই নতুন শুরুর চেষ্টা করছেন ১৪টি গ্র্যান্ড স্লামজয়ী তারকা। নতুন শুরুর সূচনাটা শুভই হয়েছে। দুই বছর পর ডেভিস কাপের স্পেন দলে ফিরেই জয় পেয়েছেন তিনি। র্যাঙ্কিংয়ে ৯০৯ অবস্থানে থাকা ডেনমার্কের মিকায়েল টর্পেগার্ডের বিপক্ষে ৬-৪, ৬-৩, ৬-২ গেমে জিতেছেন এই স্প্যানিশ তারকা। স্পেনের হয়ে সর্বশেষ ২০১৩ সালে ইউক্রেনের বিপক্ষে খেলেছিলেন ২৯ বছর বয়সী নাদাল। রয়টার্স।