ডেভিস কাপে বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ সেটের ম্যাচ কমে হয়েছে তিন সেটের। দুটি দলের টাইও (একক ও দ্বৈত মিলিয়ে পাঁচটি ম্যাচ) তিন দিনের জায়গায় এখন থেকে হবে দুই দিনের মধ্যে। গত পরশু ডেভিস কাপে এই পরিবর্তনগুলোর কথা জানিয়েছে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ)। উদ্দেশ্য, তারকা খেলোয়াড়দের কাছে টুর্নামেন্টটিকে আরও আকর্ষণীয় করে তোলা। ডেভিস কাপে খেলতে যে তারকা খেলোয়াড়দের বড্ড অনীহা। এবারই দেখুন, বিশ্বসেরা ১৫ জনের মধ্যে শুধু নোভাক জোকোভিচ ও নিক কিরিওসই খেলেছেন ফেব্রুয়ারিতে হয়ে যাওয়া ওয়ার্ল্ড গ্রুপের প্রথম রাউন্ডে। রয়টার্স।