ডেভিস কাপে বাংলাদেশের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাহরাইনে অনুষ্ঠানরত ডেভিস কাপ টেনিসের এশিয়া-ওশেনিয়া অঞ্চলের গ্রুপ-৪-এর খেলায় কিরগিজস্তানকে ৩-০ ম্যাচে হারিয়েছে বাংলাদেশ। এককে রঞ্জন রাম প্রথমে ৬-১, ৬-০ গেমে করিমবারদেভকে, শিবু লাল ৬-০, ৬-০ গেমে দিউশিমবিয়েভকে এবং দ্বৈতে শিবু ও রঞ্জন জুটি ৬-০, ৬-০ গেমে করিমবারদেভ ও তেনিজবায়েভ জুটিকে হারিয়েছেন। আজ বাংলাদেশ খেলবে ওমানের সঙ্গে। এর আগে বাংলাদেশ সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরেছে একই ব্যবধানে।