ঢাকায় আইটিএফ জুনিয়র টেনিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে বেশ অনিয়মিত বাংলাদেশ টেনিস ফেডারেশন। তবে আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজনের দায়িত্ব পাচ্ছে বেশ নিয়মিতই। গত সেপ্টেম্বরে ঢাকায় হয়ে গেল এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস টুর্নামেন্ট। এবার রমনা টেনিস কমপ্লেক্সে শুরু হবে আইটিএফ (আন্তর্জাতিক টেনিস ফেডারেশন) অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট। বাছাই পর্বের খেলা আজ শুরু হলেও চূড়ান্ত পর্ব শুরু ৩ নভেম্বর থেকে।
স্বাগতিক হওয়ার কারণে বাছাই পর্বে বাংলাদেশের কাউকেই খেলতে হচ্ছে না। সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে বাংলাদেশের ১২ জন ছেলে ও ৫ জন মেয়ে। সব মিলিয়ে ৪৮ জনকে নিয়ে শুরু হবে চূড়ান্ত পর্ব।