ঢাকায় আসছেন নিশিকোরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালের জানুয়ারিতে হঠাৎই একদিন ঢাকায় চলে এলেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। স্বামী পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলতে তখন ঢাকায়। ঢাকায় এসে রমনা টেনিস কমপ্লেক্সে অনুশীলনও করেছিলেন, জুনিয়র খেলোয়াড়দের নিজ উদ্যোগেই দিয়েছিলেন কিছু পরামর্শ। তবে এবার ফেডারেশনই উদ্যোগ নিচ্ছে আরও বড় মাপের এক খেলোয়াড়কে ঢাকায় আনার, যাতে করে টেনিসের জনপ্রিয়তা বাড়ানো যায় বাংলাদেশে।
সদ্য সমাপ্ত ইউএস ওপেনের ফাইনালিস্ট কেই নিশিকোরিকে ঢাকায় আনার চিন্তাভাবনা করছে ফেডারেশন। জাপানি এই খেলোয়াড়কে আনার কথা কাল বললেন ফেডারেশন সাধারণ সম্পাদক আবদুর রহমান, ‘আমাদের সভাপতি স্যার (শাহরিয়ার আলম) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন। আর বাংলাদেশের সঙ্গে বর্তমানে জাপানের সম্পর্ক খুবই ভালো। সুযোগটা কাজে লাগাতে চাই আমরা। চেষ্টা করছি নিশিকোরিকে ঢাকায় আনতে।’ আন্তর্জাতিক টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত নিশিকোরিকে যে সহজে পাওয়া যাবে না, সেটা জেনেই তাঁর এজেন্টের সঙ্গে দ্রুত যোগাযোগের চেষ্টা করছে টেনিস ফেডারেশন।