তাঁদের পাশে নাদাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দল খারাপ খেলছে, আর চারপাশ থেকে ধেয়ে আসছে সমালোচনার তির। মাঠেই শুনতে হচ্ছে দুয়ো। নিজে খেলোয়াড় বলেই বোধ হয় রাফায়েল নাদাল বোঝেন, ক্যাসিয়াসদের কেমন লাগছে। তাই প্রিয় দল রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের পাশেই দাঁড়ালেন ১৪ বারের গ্র্যান্ড স্লামজয়ী, ‘ক্রিস্টিয়ানো রোনালদো, জিনেদিন জিদান, ইকার ক্যাসিয়াস...এই খেলোয়াড়েরা ক্লাবের জন্য অনেক কিছু করেছেন। নিজেদের খেলোয়াড়দের দুয়ো দেওয়া কখনোই উচিত নয়।’ পরশু ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্রয়ের পর অনেকেই আঙুল তুলছেন ক্যাসিয়াসের দিকে। নাদালের কথা, ‘সব দোষ ক্যাসিয়াসের নয়। মনে হচ্ছে মানুষের চাওয়াটা একটু বেশিই।’ গোলডটকম।