তিন বছর পর...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় তিন বছর পর টেনিসের কোনো শিরোপা জিতলেন হুয়ান মার্টিন দেল পোত্রো। সেই ২০১৪ সালের জানুয়ারিতে সিডনি ওপেনের পর গত রোববার যুক্তরাষ্ট্রের জ্যাক সককে ৭-৫, ৬-১ গেমে হারিয়ে স্টকহোম ওপেন জিতেছেন আর্জেন্টাইন টেনিস তারকা। বছর দুয়েক ধরে লড়ছিলেন হাতের চোটের সঙ্গে। মাত্র ২৮ বছর বয়সেই অবসরের কথাও ভেবেছিলেন দেল পোত্রো। তবে চোট থেকে ফেরার পর ধীরে ধীরে ফর্মও ফিরে পাচ্ছেন ২০০৯ ইউএস ওপেনজয়ী। রিও অলিম্পিকে রুপা জিতেছেন, আর্জেন্টিনাকে উঠিয়েছেন আগামী মাসে হতে যাওয়া ডেভিস কাপের ফাইনালেও। এএফপি।