তিন বছর পরে ফেদেরারের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখনো নিজেকে প্রমাণ করে চলেছেন ফেদেরার। ছবি: এএফপি
এখনো নিজেকে প্রমাণ করে চলেছেন ফেদেরার। ছবি: এএফপি

টেনিসের অন্যতম শ্রেষ্ঠ দ্বৈরথের গল্পটা তাঁদের দুজনের তৈরি। রজার ফেদেরার ও রাফায়েল নাদালের মধ্যকার অনেকগুলো ম্যাচই টেনিস ইতিহাসের অংশ হয়ে আছে। একসময় নিয়মিত খবরের শিরোনাম হতো দুজনের মধ্যকার লড়াই। কিন্তু চোটের কারণে নাদাল এখন কোর্টেই নামতে পাড়ছেন না নিয়মিত। প্রায় এক বছর পর দুজনে আবারও মুখোমুখি হলেন। তিন বছর পর নাদালকে হারিয়ে সুইস ইনডোর জিতে নিলেন ফেদেরার। ফাইনালে ৬-৩, ৫-৭, ৬-৩ গেমে নাদালকে হারিয়ে বছরের ষষ্ঠ শিরোপা জিতে নিয়েছেন এই সুইস তারকা।
টেনিস ইতিহাসের সেরাদের যেকোনো তালিকায় থাকবেন দুজন। দুজনে মিলে জিতেছেন ৩১টি গ্র্যান্ড স্লাম। গ্র্যান্ড স্লাম ফাইনাল আর নাদাল-ফেদেরার দ্বৈরথ প্রায় সমার্থক হয়ে গিয়েছিল। তবে গ্র্যান্ড স্লাম জেতায় এগিয়ে থাকা ফেদেরার কিন্তু মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে সব সময়ই। বাসেলে আজ ফেদেরারের জয়ের পরও মুখোমুখি লড়াইয়ে নাদাল এগিয়ে ২৩-১১ ব্যবধানে। এর আগে শেষ যেবার নাদালকে হারিয়ে ছিলেন ফেদেরার তারপর ৩টি বছর পার হয়ে গেছে। এর পর আরও ৫ বার দুজনে মুখোমুখি হলেও প্রতিবারই বিজয়ীর হাসি হেসেছেন নাদাল। সূত্র: এএফপি