থামছেন না ফেদেরার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিলোস রাওনিচের কাছে হেরে আবারও প্রিয় উইম্বলডন থেকে হতাশা নিয়ে ফিরেছেন রজার ফেদেরার। কিন্তু এতেই থামছেন না তিনি। এখনো ১৮তম গ্র্যান্ড স্লামের স্বপ্ন দেখেন তিনি। পরশু সেমিফাইনালে হারের পর অনেকটা সময় ধরে গ্যালারির দিকে হাত নেড়েছেন ফেদেরার। তাতে অবসরের ইঙ্গিত খুঁজে পেয়েছিলেন অনেকেই। তবে ওসবকে গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন সুইস তারকা, ‘সবার সুবিধার্থে পরিষ্কার করে বলছি, সেন্টার কোর্টে আবারও খেলার আশা রাখি আমি। আমি দর্শকদের ধন্যবাদ জানাতেই ওটা করেছি। আমার মাথায় ওই চিন্তাটাই খেলা করছিল। এটাই আমার শেষ উইম্বলডন—এমনটা আমি ভাবিনি।’ সূত্র: এএফপি।