থামল সানিয়া-মার্টিনার জয়রথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটিও তাহলে হারে! গত আগস্টে সিনসিনাটি ওপেনে সর্বশেষ হার, এরপর থেকে শুধু জিতেই চলছিলেন মেয়েদের টেনিসে এক নম্বর জুটি। ৪১ ম্যাচ পর এসে থামল তাঁদের জয়রথ। কাতার ওপেনের কোয়ার্টার ফাইনালে পরশু এলেনা ভেসনিনা-দারিয়া কাসাথকিনা জুটির কাছে ৬-২, ৪-৬, ৫-১০ গেমে হেরে গেছেন ‘সান্টিনা’ জুটি। গত বছর উইম্বলডন জয়ের পর ইউএস ওপেনসহ একে একে নয়টি শিরোপা জিতেছিলেন সানিয়া ও মার্টিনা। আইএএনএস।