দর্শক ম্যারাডোনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনার কোনো ম্যাচ মানেই গ্যালারিতে ডিয়েগো ম্যারাডোনার এমন সরব উপস্থিতি। তা ম্যাচটা ফুটবলই হোক বা টেনিস। এই যেমন জাগরেবে ডেভিস কাপ ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলছে আর্জেন্টিনা, বান্ধবী রোসিও অলিভাকে নিয়ে সেখানেও চলে গেলেন আর্জেন্টাইন কিংবদন্তি। তবে তাতেও আর্জেন্টিনা দল খুব একটা অনুপ্রাণিত হয়েছে, বলা যাবে না। প্রথম ডেভিস কাপ শিরোপার আশায় থাকা আর্জেন্টিনা শুক্রবার দিনটি শেষ করেছে ১-১ সমতায়। হুয়ান মার্টিন দেল পোত্রো ৬-৪, ৬-৭ (৬), ৭-৫ গেমে ইভো কার্লোভিচকে হারালেও আরেক আর্জেন্টাইন ফেদেরিকো ডেলবোনিস ৬-৩, ৭-৫, ৩-৬, ১-৬, ৬-২ গেমে হেরে গেছেন মারিয়ন সিলিচের কাছে
এএফপি