দুই চমক!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ইউএস ওপেনে গত পরশুই প্রথম কোর্টে নামলেন রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামস। যথারীতি জিতলেনও। তবে ফেদেরার-সেরেনাকে ছাপিয়ে এদিন আলোচনায় সিসি বেলিস ও বরনা কোরিচ। এঁরা আবার কে? নতুন চমক! ১৫ বছরের মার্কিন কিশোরী বেলিস ৬-১, ৪-৬, ৬-৪ গেমে হারিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের রানারআপ ডমিনিকা সিবুলকোভাকে। ইউএস ওপেনে সবচেয়ে কম বয়সে জয়ের রেকর্ডও হয়ে গেছে এতে, যেটির অবশ্য ভাগীদার আছেন একজন। ১৯৯৬ সালে আনা কুর্নিকোভাও এখানে ১৫ বছর বয়সে জয় পেয়েছিলেন। ক্রোয়েশিয়ার ১৭ বছর বয়সী কোরিচ সরাসরি সেটে হারিয়ে দিয়েছেন ২৯তম বাছাই লুকাস রোসলকে। রোসলকে চিনেছেন তো? দুই বছর আগে এই চেক খেলোয়াড়ই উইম্বলডনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় করে দিয়েছিলেন রাফায়েল নাদালকে! এএফপি।