প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠিক ২০ বছর আগে অস্ট্রেলিয়ান ওপেনেই গ্র্যান্ড স্লামে অভিষেক হয় মার্টিনা হিঙ্গিসের। দুই বছর পর তাঁর প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপাও মেলবোর্নে। দুই দশক পর কাল ইয়ারার তীরে আবারও ট্রফি হাতে তুললেন সুইস হিঙ্গিস। তবে এবার একা নন, সঙ্গে ভারতের লিয়েন্ডার পেজ। মিশ্র দ্বৈতের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের ক্রিস্টিনা লাদেনোভিচ এবং কানাডার ড্যানিয়েল নেস্টর জুটিকে ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে ট্রফি নিয়েছেন হিঙ্গিস-পেজ। ‘২০ বছর পর ট্রফি হাতে এখানে দাঁড়াতে পারব, এটা আমার দূর ভাবনাতেও ছিল না’—ট্রফি জয়ের পর বলেছেন হিঙ্গিস। এএফপি।