দুইয়ে শারাপোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালিয়ান ওপেন জয়ের পুরস্কারটা হাতেনাতেই পেলেন মারিয়া শারাপোভা। ডব্লুটিএ টেনিস র্যাঙ্কিংয়ে তিন থেকে দুইয়ে উঠে এলেন রুশ টেনিস গ্ল্যামার। গতকাল প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে শারাপোভার এক ধাপ উত্তরণে দুই থেকে তিনে নেমে গেছেন রোমানিয়ার সিমোনা হালেপ। শীর্ষে যথারীতি সেরেনা উইলিয়ামস। শারাপোভা, হালেপের পর শীর্ষ পাঁচের অন্য দুই খেলোয়াড় পেত্রা কেভিতোভা ও ক্যারোলিন ওজনিয়াকি। পুরুষ বিভাগের র্যাঙ্কিংয়ে সেরা চারে কোনো পরিবর্তন নেই—নোভাক জোকোভিচ, রজার ফেদেরার, অ্যান্ডি মারে ও টমাস বার্ডিচ দখল করে রেখেছেন প্রথম চারটি স্থান। মিলোস রাওনিচকে এক ধাপ পেছনে ঠেলে পাঁচে উঠে এসেছেন এশীয় তারকা জাপানের কেই নিশিকোরি। এএফপি।