দুইয়ে উঠে নেই একের চিন্তা!
সাংহাই মাস্টার্স জিতে র্যাঙ্কিংয়ে এক ধাপ ওপরে উঠে এসেছেন রজার ফেদেরার। তিন থেকে উঠে এসেছেন দুইয়ে। তবে এক নম্বরে ওঠা নিয়ে মোটেও ভাবছেন না ১৭টি গ্র্যার্যান্ড স্লামের মালিক, ‘ওটা (এক নম্বর) পেতে আমি আমার খেলার সূচিতে পরিবর্তন আনছি না। সত্যি বলতে আমি এটা নিয়ে ভাবিও না।’
১১৫১০ রেটিং পয়েন্ট নিয়ে একে নোভাক জোকোভিচ। ফেদেরারের রেটিং পয়েন্ট ৯০৮০। সাংহাই মাস্টার্সের সেমিতেই ফেদেরার হারিয়েছেন জোকোভিচকে। তবে তাঁকে টপকে র্যাঙ্কিংয়ের একে ওঠা তাঁর জন্য বাস্তবসস্মত কি না, সেটাও এখনো ভেবে দেখেননি ফেদেরার, ‘এক নম্বর হওয়ার জন্য কী করতে হয়? আমি ঠিক নিশ্চিত নই। এটা বাস্তবসম্মত কি না, সেটিও দেখতে দেখতে হবে।’
ফেদেরারের এক ধাপ উত্তরণে দুই থেকে তিনে নেমে গেছেন রাফায়েল নাদাল। মহিলা বিভাগে যথারীতি শীর্ষে সেরেনা উইলিয়ামস। দুই ও তিন নম্বরে শারাপোভা ও হালেপ। এএফপি।