প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান্ডি মারের গ্র্যান্ড স্লাম কোয়ার্টার ফাইনালে ওঠার ধারায় ছেদ পড়ল সেই ইউএস ওপেনেই। ২০১০ ফ্লাশিং মিডো থেকে তৃতীয় রাউন্ডে বিদায় নেওয়ার পর পরশুই প্রথম ঝরে পড়লেন শেষ আটের আগে। মাঝে ১৮টি গ্র্যান্ড স্লামে অংশ নিয়ে প্রতিটিতেই কমপক্ষে কোয়ার্টার ফাইনালে উঠেছেন মারে। মারের চেয়ে বেশি টানা কোয়ার্টার ফাইনালে উঠেছেন মাত্র দুজন— রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ। নয়টি গ্র্যান্ড স্লামজয়ী জোকোভিচ ২০০৯ সালের উইম্বলডন থেকে শুরু করে এবারের ইউএস ওপেন পর্যন্ত টানা ২৬ বার পেরিয়েছেন চতুর্থ রাউন্ড। পুরুষ টেনিসে সবচেয়ে বেশি ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক রজার ফেদেরার ২০০৪ উইম্বলডন থেকে ২০১৩ সালের ফ্রেঞ্চ ওপেন পর্যন্ত টানা ৩৬ বার কমপক্ষে শেষ আটে উঠেছেন।