ধারাবাহিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতার ওপেনের কোয়ার্টার ফাইনালে ইভো কার্লোভিচের কাছে হেরে বিদায়। বছরটা বাজেভাবেই শুরু হয়েছিল নোভাক জোকোভিচের। সেই শেষ, বিশ্বের এক নম্বর পুরুষ খেলোয়াড় এরপর এ বছর খেলা সবগুলো টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন। গত রাতে হয়ে যাওয়া ফেদেরারের সঙ্গে ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের ফাইনালটা জোকোভিচের টানা ১৫তম ফাইনাল। পুরুষ টেনিসে এক পঞ্জিকাবর্ষে টানা ফাইনাল খেলার রেকর্ড এটাই। সার্বিয়ান তারকা পেছনে ফেলেছেন গিয়ের্মো ভিলাসকে। আর্জেন্টিনার সাবেক তারকা ১৯৭৭ সালে টানা ১৩টি এককের ফাইনালে উঠেছিলেন। টানা ফাইনাল খেলার রেকর্ডে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন তিনজন—ইভান লেন্ডল, জন ম্যাকেনরো ও রজার ফেদেরার। লেন্ডল ১৯৮২ সালে, ম্যাকেনরো ১৯৮৪ সালে ও ফেদেরার ২০০৬ সালে টানা ১১টি ফাইনাল খেলেছিলেন।