ধারাবাহিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্র্যান্ড স্লাম জয়ে মার্টিনা নাভ্রাতিলোভাকে পেছনে ফেলেছিলেন আগেই। এবার টেনিস কিংবদন্তিকে আরেক জায়গাতেও পেছনে ফেললেন সেরেনা উইলিয়ামস। পেছনে ফেললেন টেনিস র‍্যাঙ্কিংয়ে টানা ১৫৭ সপ্তাহ শীর্ষে থেকে। পরশু প্রকাশিত সর্বশেষ ডব্লুটিএ র‍্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় সেরেনা ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি থেকেই আছেন এক নম্বরে। শীর্ষে টানা অবস্থানে সেরেনার ওপরে আছেন শুধু একজন—স্টেফি গ্রাফ। ২২ বারের গ্র্যান্ড স্লামজয়ী জার্মান তারকা ১৯৮৭ সালের ১৭ আগস্ট থেকে ১৯৯১ সালের ১০ মার্চ পর্যন্ত টানা ১৮৬ সপ্তাহ এক নম্বর ছিলেন। সব মিলিয়ে ২৮০ সপ্তাহ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন সেরেনা। তাঁর চেয়ে বেশি সময় এক নম্বর ছিলেন মাত্র দুজন—গ্রাফ ও নাভ্রাতিলোভা। গ্রাফ শীর্ষে ছিলেন মোট ৩৭৭ সপ্তাহ, নাভ্রাতিলোভা ৩৩২ সপ্তাহ।