প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারোলিন ওজনিয়াকির সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন তিন বছর। গত বড়দিনে ডেনিশ টেনিস তারকার অনামিকায় বাগদত্তার আংটি পরানোর পর বিয়ের তোড়জোড়ও শুরু করে দিয়েছিলেন ররি ম্যাকইলরয়। কিন্তু গত মে মাসে বিয়ের আয়োজন করতে গিয়ে ২৫ বছর বয়সী আইরিশ গলফারের হঠাৎই বোধোদয়, এখনো বিয়ের বয়স হয়নি! ব্যস, ডেনিশ তরুণীকে ভবিষ্যতের শুভকামনা জানিয়ে ছিঁড়ে ফেললেন সম্পর্কের সুতো। ওজনিয়াকির জীবনে আবার কেউ এসেছেন কি না জানা যায়নি। তবে ম্যাকইলরয় এরই মধ্যে জুটিয়ে নিয়েছেন নতুন বান্ধবী। নাম নাদিয়া ফোর্দে। সংগীতশিল্পী নাদিয়া ম্যাকইলরয়ে স্বদেশি এবং সমবয়সী বলেই জানা গেছে। নাদিয়া অবশ্য প্রেমের গুঞ্জনকে ‘রাবিশ’ বলে উড়িয়ে দিয়ে দাবি করেছেন, তাঁরা স্রেফ বন্ধু। এর বেশি কিছু নয়। আইএনআই।