নাদাল-জোকোভিচের সহজ জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড় বোন ভেনাস উইলিয়ামস ছিটকে পড়েছেন প্রথম রাউন্ড থেকে। তবে সহজ জয় দিয়েই ফ্রেঞ্চ ওপেন শুরু হলো ছোট বোন সেরেনার। জয় পেয়েছেন পুরুষদের বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল এবং বিশ্বের এক নম্বর নোভাক জোকোভিচও। তারকাদের প্রত্যাশিত জয়ের দিনে হেরে গেছেন মেয়েদের টেনিসের নতুন সেনসেশন ইউজেনি বুশার। ফ্রান্সের ক্রিস্টিনা লাদেনাভিচের কাছে ৬-৪, ৬-৪ গেমে হেরে টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়েন ২১ বছর বয়সী এই কানাডিয়ান।
দারুণ ছন্দে থাকা জোকোভিচ ৬-২, ৭-৫, ৬-২ গেমে হারিয়েছেন ফিনল্যান্ডের ইয়ারকো নিয়েমিনেনকে। রোলাঁ গারোতে রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন নাদালও ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন ইতালির কন্তিন হেলিসাকে। মহিলা এককে চেক প্রজাতন্ত্রের আন্দ্রেয়া হালাভাচকোভার বিপক্ষে সরাসরি সেটে (৬-৩, ৬-২) জিতেছেন র্যা ঙ্কিংয়ের এক নম্বর সেরেনা উইলিয়ামস। এএফপি, রয়টার্স।