নাদাল-শারাপোভার হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি ক্লে কোর্টের টুর্নামেন্টে অঘটনের শিকার হয়েছেন রাফায়েল নাদাল এবং মারিয়া শারাপোভা। পরশু বার্সেলোনা ওপেনের তৃতীয় রাউন্ডে দ্বিতীয় বাছাই স্পেনের নাদাল ৬-৪, ৭-৬ (৮/৬) গেমে হেরে গেছেন ইতালির ফ্যাবিও ফনিনির কাছে। পরশুই স্টুর্টগার্ট ডব্লটিএ টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে টানা তিনবারের চ্যাম্পিয়ন, শীর্ষ বাছাই শারাপোভাকে ২-৬, ৭-৫, ৬-১ গেমে হারিয়েছেন জার্মানির অ্যাঞ্জেলিক কেরবার। যুক্তরাষ্ট্রের অবাছাই মেডিসন ব্রেঙ্গলের কাছে হেরেছেন তৃতীয় বাছাই পেত্রা কেভিতোভাও। এএফপি।