নাদালকে প্যারিসের সর্বোচ্চ সম্মান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর জন্ম, বেড়ে ওঠা ও বসবাস—সবই স্পেনে। তবে প্যারিসের সঙ্গে বুঝি একটা আত্মার সম্পর্ক আছে রাফায়েল নাদালের। নইলে এখানে এলেই কীভাবে তিনি হয়ে ওঠেন অন্য এক নাদাল! রোলাঁ গাঁরোতে কীভাবে জেতেন গত ১০ বছরে ৯টি গ্র্যান্ড স্লাম! নাদাল ও প্যারিসের সেই সম্পর্কটা এবার আরও জোরালো হলো গ্রাঁ ভারমেইল পুরস্কারে। পরশু প্যারিসের সর্বোচ্চ সম্মানসূচক এই পুরস্কার নাদালের হাতে তুলে দিয়েছেন মেয়র অ্যান হিদালগো।
কাল থেকে শুরু আরও একটা ফ্রেঞ্চ ওপেনের আগে প্যারিস শহরবাসীর কাছ থেকে এমন স্বীকৃতি পেয়ে দারুণ উচ্ছ্বসিত নাদাল। কৃতজ্ঞচিত্তে বলেছেন, ‘টেনিস মানেই রোলাঁ গাঁরো, আর রোলাঁ গাঁরো মানেই প্যারিস। আমার ক্যারিয়ারে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর। ১০ বছর আগে এই শহর থেকেই আমার জীবনটা বদলে গিয়েছিল।’ এএফপি।