নাদালের অবসর-ভাবনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রেঞ্চ ওপেন থেকে বিদায় নিয়েছেন কোয়ার্টার ফাইনালে, অস্ট্রেলিয়ান ওপেনেও তা-ই। উইম্বলডনে তো দ্বিতীয় রাউন্ডেই বিদায়। গত জুনে র্যাঙ্কিংয়ে নেমে গিয়েছিলেন ১০ নম্বরে। সব মিলিয়ে উঠে গেছে প্রশ্নটা—রাফায়েল নাদাল কি তবে অবসরের কাছাকাছি চলে এসেছেন?
১৪টি গ্র্যান্ডস্লাম জয়ী নাদাল অবশ্য ফুঁ দিয়ে উড়িয়ে দিচ্ছেন প্রশ্নটাকে। বয়স মাত্রই ২৯। এখনো খেলাটির প্রতি সেই তরুণ বয়সের আকর্ষণ রয়ে গেছে। আর এটি যত দিন থাকবে, তত দিন র্যাকেট তুলে রাখার কোনো কারণই দেখছেন না নাদাল। এএফপি।