নাদালের একাডেমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্নটা অনেক দিনের, একটা একাডেমি হবে। টেনিস অন্তঃপ্রাণ শিশু-কিশোরদের তীর্থকেন্দ্র হয়ে উঠবে সেটি। রাফায়েল নাদালের সেই স্বপ্ন পাখা মেলল পরশু। নিজের শহর মায়োর্কার মানাকোরে একাডেমির কাজ শুরু করলেন ১৪টি গ্র্যান্ড স্লামের মালিক। স্বাভাবিকভাবেই খুব খুুশি নাদাল। সবকিছু ভালোভাবে এগিয়ে নেওয়ার কথাও বললেন। একাডেমির কাজ শেষ হওয়ার কথা ২০১৬ সালে। সে সময় গ্রীষ্মকালীন একটা টেনিস ক্যাম্প দিয়েই এটি উদ্বোধনের ইচ্ছা তাঁর। টেনিসপ্রিয় শিশু-কিশোরেরা নিয়মিত পড়াশোনাও যেন চালিয়ে যেতে পারে, সে জন্য একাডেমিতে একটা স্কুলও রাখা হচ্ছে। টেনিসডটকম।